শেরপুরে আলাল গ্রুপের দখল নেয়া সরকারি সম্পত্তি উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকায় প্রভাবশালী আলাল গ্রুপের দখল নেয়া কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করলো উপজেলা প্রশাসন।

 

উপজেলার ভবানীপুর মৌজার ১নং খাস খতিয়ানের ৩৫ শতক জমি শেরপুরের আলাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘একাত্তর ইন্টিগ্রেশন ফার্ম বাংলাদেশ’ এর নামে অবৈধভাবে দখল করেছিলো।

 

১৬ জুন বুধবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

 

এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন শেরপুর উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ হেদায়েতুল ইসলাম, সার্ভেয়ার মোঃ সাইফুল ইসলাম, ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, শেরপুর থানা পুলিশ ও গ্রামপুলিশের সদস্যবৃন্দ।

 

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, অবৈধভাবে দখলকারীদের হাত থেকে জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে। সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *