Home দেশের খবর ঢাকা কোটালীপাড়ায় মুক্তি’যোদ্ধার সন্তানদের মতবিনিময় সভা

কোটালীপাড়ায় মুক্তি’যোদ্ধার সন্তানদের মতবিনিময় সভা

0
80

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুক্তি’যোদ্ধার সন্তানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মুক্তি’যোদ্ধার সন্তানদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

শ’হীদ মুক্তি’যোদ্ধার সন্তান আমিনুজ্জামান খান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ।

 

মতবিনিময় সভায় মুক্তি’যোদ্ধা প্রজন্ম এস এম মিজানুর রহমান, রফিকুল ইসলাম তালুকদার, ফজলুর রহমান দিপু, নজরুল ইসলাম স্বপন, পলাশ সরদার, মনির দাড়িয়া, যু’দ্ধকালীন কমান্ডারের সন্তান যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন বক্তব্য রাখেন।

 

মুক্তি’যোদ্ধা প্রজ’ন্ম ও পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বলেন, ৭১এর  পরাজিত শক্তি এক সময় মুক্তি’যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি। আজ সেই পরাজিত শক্তির সন্তানেরা মুক্তি’যোদ্ধার সন্তানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এরাও সফল হতে পারবে না। আমরা আন্দোলনের মাধ্যমে এসব ষড়’যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here