Home শিক্ষাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ছে: শিক্ষামন্ত্রী

0
117

নজর২৪, ঢাকা- করোনা পরিস্থিতির কারণে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ছুটি বাড়ছে, শিগগিরই তারিখ জানানো হবে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

 

দীপু মনি বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে ছুটি আরও বাড়ানো হবে। এ বিষয়ে আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে কতদিন ছুটি বাড়ানো হবে তা জানিয়ে দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here