Home আলোচিত কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পরই গ্রেফতারকৃত আলেমদের মুক্তি চাইল হেফাজত

কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পরই গ্রেফতারকৃত আলেমদের মুক্তি চাইল হেফাজত

0
115

নজর২৪, ঢাকা- অনতিবিলম্বে কারাবন্দি সব আলেম-উলামাদের মুক্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের নতুন কমিটি। সংগঠনটির পক্ষ থেকে দেশের সব কওমি মাদরাসা খুলে দেওয়াও আহ্বান জানানো হয়েছে।

 

সোমবার (৭ জুন) বিকালে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন হেফাজত নেতা আল্লামা নুরুল ইসলাম, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হক, মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা ইয়াহিয়া, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুসতাক আহমদ, মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা আনাস (ভোলা), মাওলানা মাহমুদুল আলম, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মীর ইদরিস, আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা জামাল উদ্দীন।

 

বিবৃতিতে তারা দাবি করেন, অনেক নির্দোষ আলেম-উলামা ও সাধারণ মানুষ গ্রেফতার হয়ে আছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তাদের মুক্তি দিন। আলেম-উলামাদের বয়ানের মিম্বার ও হাদিসের মসনদে ফেরার ব্যবস্থা করুন।

 

এছাড়াও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে দেশের সব কওমি মাদরাসা খুলে দেওয়া হোক। মাদরাসাগুলোর কারণে আমাদের দেশে আল্লাহর রহমত বর্ষিত হয়। সরকার এর আগেও কওমি মাদরাসাগুলো খুলে দিয়েছিল। কোনো মাদরাসায় করোনা সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেনি।

 

এর আগে সোমবার (০৭ জুন) সকাল ১১টায় মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে জুনাইদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

এতে বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ কয়েকজন নেতাদের বাদ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here