Home খেলাধুলা ছেত্রী ম্যাজিকে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

ছেত্রী ম্যাজিকে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

0
95

স্পোর্টস আপডেট ডেস্ক- প্রথমার্ধটা ছিল গোলশূন্য। তাতে আশায় বুক বেধেছিল বাংলাদেশ। অন্তত ড্র করে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আরও একটি পয়েন্ট পাওয়ার আশা ছিল সবার। কিন্তু সেটাও সম্ভব হলো না। সুনীল ছেত্রীর জোড়া গোলে ভারতের কাছে দুই গোলে হেরে গেছেন জামাল ভূঁইয়ারা।

 

ম্যাচের শুরুতে অবশ্য দারুণ সম্ভাবনা দেখিয়েছিল বাংলাদেশ। হাই প্রেসিংয়ে ভারতকে ব্যতিব্যস্ত রেখেছিল জামাল ভুঁইয়ারা। প্রথমার্ধ পর্যন্ত ভারতকে রুখে দেয় তারা। গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধ।

 

বিরতি থেকে ফিরে আবারও জমাটবদ্ধ খেলতে থাকে বাংলাদেশ। অবশ্য মাঝে ৬৩ মিনিটে সেট পিস থেকে ব্রেন্ডনের ক্রসটা ফাঁকা পেয়েও হেডে বল জালে জড়াতে ব্যর্থ হন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।

 

পরের গল্পটুকু শুধুই ভারতের। ৭৯ তম মিনিটে বাম প্রান্ত থেকে আশিক কুরুনিয়ার ক্রস থেকে হেডে বল জালে জড়ান সুনীল ছেত্রী; লিড নেয় ভারত।

 

ম্যাচের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে আবার জ্বলে ওঠেন ছেত্রী। তার আরেকটি গোলে বাংলাদেশের ম্যাচে ফেরা অসম্ভব করে ফেলে ভারত। এরপরে আর ফেরা হয়নি বাংলাদেশের।

 

১৩ বছর পর বাংলাদেশকে হারাল ভারত। টুর্নামেন্টে পাঁচ হারে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের তলানিতে। ছয় পয়েন্ট নিয়ে ভারত উঠে গেল তিনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here