বাংলাদেশি রাজুবের গান শুনে কাঁদলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

নজর২৪, ঢাকা- ইসরায়েলের ছোড়া বো.মার আঘাতে ক্ষ.তবিক্ষ.ত ফিলিস্তিনের পক্ষে একটি ইংরেজি গান লিখেছেন প্রবাসী বাংলাদেশি কবি রাজুব ভৌমিক।

 

গানটির নাম ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’। গানটির সুর করেছেন তানিম আহমেদ এবং কণ্ঠ দিয়েছেন আহমেদ মুনিফ। রাজধানী ঢাকার মিরর স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে।

 

জানা গেছে, মিরর এক্সক্লুসিভের ইউটিউব চ্যানেল ও সব অনলাইন প্লাটফর্মে গানটি থেকে প্রাপ্য অর্থ ঢাকার ফিলিস্তিন দূতাবাসের মাধ্যমে ফিলিস্তিনের জনগণের জন্য পাঠানো হবে।

 

এদিকে গানটি বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের চোখ এড়ায়নি। গানটি প্রকাশ পাওয়ার পরের সপ্তাহেই গানটির সংশ্লিষ্ট সবাইকে ফিলিস্তিনের দূতাবাসে আমন্ত্রণ জানান তিনি। সাক্ষাৎকালে তিনি গানটি শুনে কেঁদে ফেলেন এবং বলেন, আপনাদের (বাংলাদেশের) কথা ফিলিস্তিন কোনোদিন ভুলবে না।

 

রাজুব ভৌমিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত এক বিবৃতিতে বলেন, অশান্তির এই অন্ধকার সময়ে আপনার অমূল্য অবদান, অভূতপূর্ব ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতা উল্লেখযোগ্য পার্থক্য এনেছে এবং আপনার প্যালেস্টাইন ভাই এবং বোনদের আত্মাকে স্পর্শ করেছে।

 

এ বিষয়ে রাজুব ভৌমিক বলেন, সারা পৃথিবীর শান্তিকামী মানুষকে শান্তির বার্তা দিতেই গানটির সৃষ্টি। তানিমের সুর, মুনিফের কণ্ঠ আর শাহরুখের অসাধারণ কম্পোজিশনে এত কম সময় যে একটা আন্তর্জাতিক মানের গানের সৃষ্টি হয়েছে, তাতেই আমি খুশি। আমার বিশ্বাস ফিলিস্তিন একদিন মুক্ত হবে, শিশুরা আবার খেলবে। রক্তের বদলে সৃষ্টি হবে শান্তির নদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *