Home আলোচিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত মিন্নিকে কারাগারে প্রেরণ

ফাঁসির দণ্ডপ্রাপ্ত মিন্নিকে কারাগারে প্রেরণ

0
80

নজর২৪, বরগুনা- বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের আগ পর্যন্ত আয়শা সিদ্দিকা মিন্নি জামিনে ছিলেন। ফাঁসির রায় হওয়ার পর জামিন বাতিল করে মিন্নিতে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবু।

 

তিনি বলেন, রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পরপরই মিন্নিকে পুলিশ হেফাজতে নেয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্ত বয়স্ক ১০ জনের মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ড ও চারজন খালাস পেয়েছেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান বন্ড (১৯)। এছাড়া মুসা বন্ড (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুনকে (২১) খালাস দেওয়া হয়েছে।

 

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন আদালতে উপস্থিত ছিলেন। ১০ আসামির মধ্যে মুসা পলাতক এবং মিন্নি জামিনে ছিলেন। মুসা ছাড়া বাকিরা রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

 

এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা শুরু করেন বিচারক মো. আছাদুজ্জামান। এ সময় জামিনে থাকা রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি এবং কারাগারে থাকা ৮ আসামি আদালতে উপস্থিত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here