ঘরে যাওয়ার সময় বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

আবদুল্যাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে দুই শিশু নিহত হয়েছে। আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে দুই শিশু নিহত হয়েছেন।

 

রোববার (০৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে আল-আমিন (৬) ও তামান্না আক্তার (১৫)।

 

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, রোববার সকালে উপজেলার আলমপুর গ্রামের আনু ফরাজি বাড়ির সোলেমানের মেয়ে তামান্না আক্তার ও বাহার উল্লার ছেলে আল আমিন বৃষ্টির সময় এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুইজন মারা যান।

 

তিনি আরো বলেন, স্বজনরা সেখান থেকে দুইজনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশু মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *