বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: ইসলামী আন্দোলন

নজর২৪, ঢাকা- ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। আয়ের উৎস না বাড়িয়ে জনগণের মাথার উপরে ঋণের হার বাড়িয়েই চলছে সরকার।

 

গতানুগতিক বড় বাজেট প্রনয়নের চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাস্তব ও জনবান্ধন বাজেট প্রনয়ন করতে হবে।

 

শুক্রবার (৪ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের থানা দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ এসব কথা বলেন।

 

তিনি বলেন, করোনার সঙ্কটময় পরিস্থিতিতে বাজেট প্রণেতাদের বাজেটে স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল দূর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে চাপে ফেলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য পরিকল্পনা সমূহের।

 

প্রয়োজন ছিল সাধারণ জনগণের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর। দেশের সঙ্কটময় পরিস্থিতিতেও দুর্নীতিবাজদের দৌরাত্ম থামাতে সরকার পুরোটাই ব্যর্থ।

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন; গতানুগতিক বড় বাজেট প্রনয়নের আগে দুর্নীতিবাজদের তালিকা তৈরি করে তাদের অসৎ আয় ও বিদেশে টাকা পাচারকারীদের টাকা দেশে ফেরত আনতে পারাটার মধ্যেই স্বার্থকতা রয়েছে।

 

জনগণ মাথায় ঘাম পায়ে ফেলে উপার্জন করবে আর এসি রুমে বসে আপনারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিবেন এটা মেনে নেয়া যায় না। দেশ ও দেশের জনগণকে বাঁচাতে আগে দুর্নীতি রুখে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *