Home দেশের খবর শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস পালিত

শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস পালিত

0
137

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: দেশে প্রথমবারের মতো জাতীয় চা দিবস পালন করা হয়েছে। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলেও বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে জাতীয় চা দিবস পালন করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

 

‘মুজিব বর্ষের অঙ্গীকার, চা-শিল্পের প্রসার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ঢাকা, সিলেট, শ্রীমঙ্গল, চট্টগ্রাম ও পঞ্চগড়ে দিবসটি উদযাপিত হয়েছে।

 

চা বোর্ড সুত্রে জানা যায়, ১৯৫৭ সালের ৪ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। চা বোর্ডের চেয়ারম্যান থাকালীন এবং স্বাধীনতা পরবর্তী সময়কালে বাংলাদেশের চা শিল্পে জাতির পিতার অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ৪ জুন জাতীয় চা দিবস পালন করার সিদ্ধান্ত হয়। গত বছরের ২০ জুলাই মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

 

শুক্রবার সকাল ৯ টার দিকে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে স্বাস্থ্যবিধি মেনে ঘটা করে জাতীয় চা দিবস পালন করেছেন।

 

অনুষ্ঠান মালার শুরুতে বর্ণাঢ্য চা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় চা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী, জেমস ফিনলের মালিকানাধীন ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি.এম শিবলী, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী প্রমুখ।

পরিসংখ্যান বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা শেফালী বুনার্জী অনুষ্ঠানটি পরিচালনা করেন। পরে চা আস্বাদন কক্ষে নতুন অবমুক্তকৃত বিটি-২২ ও বিটি-২৩ চায়ের ক্লোন আস্বাদন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here