Home জাতীয় এটা ভাওতাবাজির বাজেট: মির্জা ফখরুল

এটা ভাওতাবাজির বাজেট: মির্জা ফখরুল

0
80

নজর২৪, ঢাকা- ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ভাঁওতাভাজি বলছে বিএনপি। বাজেটে সামাজিক সুরক্ষা থেকে শুরু করে চলমান কোভিড-১৯ মহামারিকে কেন্দ্র করে মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি নিশ্চিত করা হয়নি বলেও দলটি দাবি করেছে।

 

শুক্রবার (৪ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানায় বিএনপি। এতে দলের হয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মির্জা ফখরুল ইসলাম বলেন, জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ শিরোনামে প্রস্তাবিত বাজেটের প্রতিপাদ্য শব্দমালার মধ্যেই এবারের বাজেটের ভাঁওতাবাজি পরিষ্কার।

 

জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের শিরোনাম দেয়া হয়েছে ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’। তবে জীবন-জীবিকার কিছু দেখছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মির্জা ফখরুল বলেন, ‘করোনা পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন গত ১৮ মাস যাবৎ অচল। এর মধ্যে অপরিকল্পিত লকডাউনে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জীবন চুড়ান্ত রকম থমকে গেছে। তাই সুস্পষ্টভাবে মানুষের জীবন-জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি করা হয়েছে।

 

বাজেটে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতকে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়নি। অথচ এই মুহূর্তে মানুষের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন।’

 

বিএনপি মহাসচিব বলেন, ‘গরীর মা/রার বাজেট বলতে চাই না। বাজেট দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এক কথায় এটিই বলব।’

 

সরকারের সমালোচনায় ফখরুল বলেন, ‘এই সরকারের জনগণের কাছে কোন জবাবদিহিতা নেই। তাই যারা দিন আনে, দিন খায় তাদেরকে সরকারের খুশি করার দরকার নেই। যাদেরকে খুশি করলে সরকারের দুর্নীতি বহাল থাকবে, তাদের দুর্নীতির জন্য ব্যবস্থা করছে।’

 

লিখিত বক্তব্যে মির্জা ফখরুলের অভিযোগ, বাজেটের ৩৫.৫৬%, অর্থাৎ এক তৃতীয়াংশের বেশিই হল ঘাটতি, যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বিএনপি অতীতে দেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বের করে আনার চেষ্টা করেছে। আওয়ামী লীগ তাদের মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বার বার বৈদেশিক নির্ভর করে তুলছে। দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। এবারের বাজেট তারই চরম বহি:প্রকাশ। আয় নেই, ধার করা টাকায় বাজেট করা হয়েছে।

 

তিনি বলেন, বাজেটে হতাশ মধ্যবিত্তরা, খুশি ব্যবসায়ীরা। বাজেটে নানাভাবে ব্যবসায়ীরা উপকৃত হয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য তেমন কোন ছাড় দেয়া হয়নি। এমনকি ২ কোটি ৪৫ লাখ নতুন গরিবের কিংবা মধ্যবিত্তদের কথা বাজেটে নেই। সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে দেয়ার কোন বন্দোবস্তের কথা বাজেটে বলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here