বাংলাদেশ আগেও ফিলিস্তিনের পক্ষে ছিলো, ভবিষ্যতেও থাকবে

নজর২৪, ঢাকা- ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আগেও ফিলিস্তিনের পক্ষে ছিলো, ভবিষ্যতেও থাকবে। সংসদের বাজেট অধিবেশন চলাকলীন এসব কথা বলেন তিনি।

 

এছাড়াও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবারও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বাজেট অধিবেশন শুরুর দিনে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার।

 

পরে ইসরাইলি হ/ত্যায/জ্ঞ নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইসরাইল একের পর এক হ/ত্যাযজ্ঞ চালাছে। এর আগেও হ/ত্যায/জ্ঞ চালিয়েছে, আমরা এই হ/ত্যায/জ্ঞের তীব্র নিন্দা জানাই। যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি।

 

তিনি বলেন, ফিলিস্তিনের ঘটনা সত্যি খুব অমানবিক। ছোট্ট শিশুদের কান্না, তাদের সেই অসহায়ত্ব, মাতৃ ও পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো এটা সহ্য করা যায় না।

 

শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা অনেক সময় মানবতার এত কথা বলেন কিন্তু এই সময় তারা চুপ থাকেন কেন? আন্তর্জাতিক সংস্থা এখন আর কথা বলে না কেন? সেটাই আমার প্রশ্ন। যাই হোক আমরা ফিলিস্তিনি ভাইদের সঙ্গে সবসময় আছি। আমরা সাধ্যমত সব রকম সহযোগিতা অতীতেও করেছি, করে যাচ্ছি। অবশ্যই করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *