রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে গরু সহ ইসলাম মন্ডল (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকালে কামারখন্দ উপজেলার বড়ধুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার ঝাঐল ইউনিয়নের বড়ধুল গ্রামের ইয়াহিয়া মন্ডলের ছেলে।
নিহতের বড় ভাই ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য একরামুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় বজ্রপাতে একটি গরু মারা যায় আর ইসলাম মন্ডল আহত হয়।
আহতকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
