Home দেশের খবর ঢাকা দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, লম্পট শিক্ষক গ্রেফতার

দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, লম্পট শিক্ষক গ্রেফতার

0
118

নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক শরিফুল ইসলাম ইব্রাহীমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

এরআগে ২৮ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার শামসুল হকের ছেলে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাদ্রাসা ছাত্র দু’জন মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করতো। সেই সুবাদে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গত ১৮ সেপ্টেম্বর বাদীর ছেলেকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করে। একইভাবে সে তিন মাস পূর্বে আরও এক ছাত্রকে বলাৎকার করে। ভয়ে ওই সময় সেই ছাত্র কাউকে কিছু বলে নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here