Home দেশের খবর ঢাকা ‘শিক্ষামন্ত্রীর ঘোষণা, ছাত্র সমাজ মানেনা’ শ্লোগানে টাঙ্গাইলে বিক্ষোভ

‘শিক্ষামন্ত্রীর ঘোষণা, ছাত্র সমাজ মানেনা’ শ্লোগানে টাঙ্গাইলে বিক্ষোভ

0
84

টাঙ্গাইল প্রতিনিধি- “শিক্ষামন্ত্রীর ঘোষণা ছাত্র সমাজ মানেনা” এই শ্লোগানে মন্ত্রীর ঘোষণা বয়কট করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (২৭ মে) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসুচি পালন করে জেলার সাধারণ শিক্ষার্থীরা।

 

মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী রিসা হায়দার, ফাতেমা রহমান বিথী, নাফিস আর রাফি, সানজিদা মীম, ইভানা জামান খান ঐর্শী, ফাহাদুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, করোনা ভাইরাসের কারণে গত প্রায় দুই বছর যাবৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছেনা। অথচ সকল কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী অসামাজিক কাজে লিপ্ত হওয়াসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়ছে। বাকী শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে।

 

আগামী ১লা জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি যে ঘোষণা দিয়েছে তা আমরা প্রত্যাখান করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here