Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

0
74

আন্তর্জাতিক ডেস্ক- পশ্চিমবঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা কাটালেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, মাধ্যমিক পরীক্ষা হবে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। তার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুলাই মাসের শেষ সপ্তাহে।

 

মুখ্যমন্ত্রী মমতা জানান, এ বিষয়ে সবিস্তার ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু করবেন। তবে নীতিগতভাবে ঠিক হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা পরে হবে। তার আগে জুলাইয়ে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

 

মমতা জানিয়েছেন, করোনাবিধি মেনে যার যার নিজের পাড়ার স্কুলে সিট পড়বে। কারণ ছাত্র-ছাত্রীরা নিজের স্কুলে পরীক্ষা দিতে পারলে সুবিধা হয়। বাড়ির সামনের স্কুলে পরীক্ষা হলে বাসে করে যেতে হয় না। সাবজেক্ট যাতে কমিয়ে দেওয়া যায় তাও দেখা হচ্ছে।

 

মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে আরও বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগে নেওয়ার সঙ্গত কারণ রয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ও প্রবেশিকা পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। তাই মাধ্যমিক পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

তিনি আরও বলেন, তিনঘণ্টার পরীক্ষাটা দেড়ঘণ্টা করে দেওয়া হবে। এ ক্ষেত্রে আগের প্রশ্নপত্রতেই পরীক্ষা নেওয়া হবে। যেখানে ১০টা প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে পাঁচটা প্রশ্নের উত্তর করলেই চলবে। আমি চাই অল্পের মধ্যে দিয়ে হোক। বাকি বিষয়গুলোতে বিদ্যালয়ের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here