Home দেশের খবর শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

0
66

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা।

 

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা যত দ্রুত সম্ভব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।

 

এ সময় শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ১৪ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে। স্বাস্থ্য বিধি মেনে যদি মার্কেট, শপিং মল, পর্যটনকেন্দ্র, গণ-পরিবহন চলতে পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানও অবশ্যই চলতে পারবে বলে দাবি করেন শিক্ষার্থীরা।

 

সাধারণ শিক্ষার্থীরা আরো জানান, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড নষ্ট করবেন না। শিক্ষার্থীদের কথা ভাবুন। আমাদের দুঃখ দুর্দশার কথা একবার চিন্তা করুন। আমাদেরকে বাঁচান। অনতিবিলম্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। অতি দ্রুত আমাদের ক্যাম্পাসে ফিরতে চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ সেশনজট না বাড়িয়ে অবিলম্বে ক্লাসে ফেরার ব্যবস্থা করুন।

 

আজ কাল না করে অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। তা না হলে আমরা আরো কঠিন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।

 

সজিব আহমেদ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাকিব সাকিল, কামরুল ইসলাম , হাসান , নাসিম রেজা অপুসহ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীবৃন্দ।

 

উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যা পরবর্তীতে কয়েক ধাপে বাড়ানো হয়। ফলে প্রায় দেড় বছর ধরে দেশের সকল শিক্ষপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here