Home প্রধান খবর শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করলো শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করলো শিক্ষার্থীরা

0
100

নজর২৪, ঢাকা- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির বক্তব্য প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

বুধবার (২৬ মে) দুপুরের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী ১৩ জুন থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান এবং নতুন কর্মসূচি ঘোষণা করেন।

 

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান অবস্থা নিয়ে প্রেস ব্রিফিংয়ে আজ শিক্ষামন্ত্রী চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বর্ধিত করেছেন। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করলাম।

 

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আসিফ মাহমুদ বলেন, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করবে। একই সঙ্গে সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব স্ব উপাচার্য বরাবর এবং অন্যান্য শিক্ষার্থীদের জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার আহ্বান জানাচ্ছি।

 

এসময় তিনি বলেন, দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সেশনজটে পড়ে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থীর চাকরি ও টিউশনও নেই।

 

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করার পেছনে তিনি করোনা পরিস্থিতি ও ভ্যাক্সিনের অপর্যাপ্ততাকে দায়ী করেছেন। অথচ করোনা পরিস্থিতিতে কল-কারখানা, অফিস, শিল্পপ্রতিষ্ঠান; এমনকি গণপরিবহন কোনো কিছুই থেমে থাকেনি। এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ আছে কেবল শিক্ষাপ্রতিষ্ঠান। অপরদিকে, ভ্যাক্সিন নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ী সরকারি নীতি-নির্ধারক ও তাদের করপোরেট প্রতিষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here