নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫মে) উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহফুজুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্ঠা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

 

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, সদস্য পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সিনিয়র সাংবাদিক প্রভাষক অরবিন্দ পাল অখিল, আজিজুর রহমান ভূঁঞা বাবুল, এনামুল হক বাবুল, রমেশকুমার পার্থ, শামছ-ই তাবরীজ রায়হান, চেয়ারম্যানদের পক্ষে মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন, সৈয়দ আশরাফুজ্জামান খোকন প্রমুখ।

 

সভায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গবাদী পশু চুরি বন্ধে পৌর সদরসহ প্রতিটি ইউনিয়নের প্রত্যেক গ্রামের বিভিন্ন পয়েন্টে গ্রাম পুলিশদেরকে পাহাড়ায় থাকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

এছাড়া নরসুন্দা নদের বিভিন্ন পয়েন্টে বাধ দিয়ে পোনা মাছ নিধন বন্ধে প্রশাসনকে কঠোর নজরদারী করার আহ্বান জানানো হয়। যানজট নিরসনে নান্দাইল বাজারের প্রবেশ পথে দিনের বেলায় বেরিকেড গেইট নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *