শেরপুরে এক সাথে ৩ সন্তান জন্ম দিলেন এক মা!

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ঘাষিরপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে গার্মেন্টস কর্মী রাসেল (২৫) এর স্ত্রী লুৎফা বেগম (২২) ২৩ মে রোববার সকালে শেরপুর জেলা সদর হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে এক সাথে তিন নবজাতক সন্তানের জন্ম দিয়েছেন৷

 

তিন নবজাতকের মধ্যে দুই কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে৷ তিন ভাইবোন এখনো সুস্থ রয়েছে৷ তবে মা লুৎফা বেগম কিছুটা অসুস্থ৷

 

প্রসূতি লুৎফা বেগম জানিয়েছেন, তার বাবার বাড়ী জামালপুর সদর উপজেলার ডৌহাতলা ইউনিয়নের গেরামারা গ্রামে৷ প্রায় ৪ বছর পূর্বে পারিবারিকভাবে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ঘাষিরপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে গার্মেন্টস কর্মী রাসেলের সাথে তার বিয়ে৷

 

এরপর দীর্ঘ ৪ বছর পর তাদের সংসারে এই প্রথম এক সাথে দুই কন্যা ও এক ছেলেসহ তিন নবজাতক জন্ম দিলেন৷ লুৎফা বেগম এক সাথে তিন সন্তান দেয়ার পর আর সন্তান নেবেন না বলে শেরপুর সদর হাসপাতালের চিকিৎসকদের জানিয়েছেন৷ তিন সন্তান জন্ম দেয়ার পর উৎসুক মানুষ নবজাতক সন্তান ও প্রসূতি মা লুৎফা বেগমকে দেখতে শেরপুর জেলা সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে বেশ ভীড় জমায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *