Home ফিচার সাতক্ষীরায় ভারত ফেরত ১১ জনের করোনা পজিটিভ

সাতক্ষীরায় ভারত ফেরত ১১ জনের করোনা পজিটিভ

0
98

নজর২৪, সাতক্ষীরা- সাতক্ষীরার তিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ৩৩৭ বাংলাদেশির মধ্যে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন করোনা পজিটিভ বলে জানা গেছে।

 

তারা সকলে ৩ মে ভারত থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন। যশোরের কোয়ারেন্টাইন সেন্টারে জায়গা না থাকায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাদের সাতক্ষীরার তিনটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারত থেকে আসা পাসপোর্টের যাত্রী ৩৩৭ বাংলাদেশিকে ৫ মে থেকে বিভিন্ন সময় সাতক্ষীরা শহরে সরকার নির্ধারিত কয়েকটি কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা হয়। তাঁদের মধ্যে ১৪২ জনের ১৪ দিন কোয়ারেন্টিনের মেয়াদ মঙ্গলবার (১৮ মে) শেষ হয়। নিয়মানুযায়ী হোটেল ছাড়ার আগে ওই দিন তাঁদের নমুনা নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর–ল্যাবে পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ১১ জন করোনা ‘পজিটিভ’।

 

ওই ১১ জন হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দীপা মণ্ডল (২৭), সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের সোনালী সুলতানা (৩২), আশাশুনি উপজেলার সন্তোষ কুমার মণ্ডল (৪৩), একই উপজেলার আবদুল মান্নান (৪৮), পাটকেলঘাটা উপজেলার ঝড়গাছা গ্রামের দীপিকা রানী ঘোষ (৩০), বাগেরহাটের মনির মোল্লা (৪০), তাঁর স্ত্রী সাহিদা বেগম (৩২), শিশুসন্তান জাহিদ ইমরান (৫), খুলনার মো. আক্তার (৩০) ও কাজী আশিকুজ্জামান (৩০) এবং রংপুরের কাকুলি বেগম (২৮)।

 

সিভিল সার্জন হুসাইন সাফায়েত বলেন, করোনা শনাক্ত হওয়া ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজের হাসপাতালে করোনা ইউনিটে ভর্তির প্রক্রিয়া চলছে। করোনা ‘নেগেটিভ’ আসা বাকি ১৩১ জন ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরতে পারবেন। যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁরা করোনার ভারতীয় ধরনে সংক্রমিত কি না, এখনই তা বলা যাচ্ছে না। আরও পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here