ভুঞাপু‌রে পাগলা কুকুরের কামড়ে ৫ জন আহত

তৌফিকুর রহমান,ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে পাগলা কুকু‌রের কাম‌ড়ে পাঁচজন আহত হ‌য়ে‌ছে। আহত‌দের স্থানীয় হাসপাতা‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে।

 

আহতরা হ‌লেন, ভুঞাপুর পৌরসভার বিরামদী এলাকার কুলসুম (৮৫), রওশনারা (৫৫), লিটন (৫), শাহিদা (২৫) ও অজ্ঞাত আ‌রেকজন। এঘটনায় এলাকার মানুষজন লা‌ঠি হা‌তে কুকুর তাড়া‌তে পাহাড়া দেয়।

 

মঙ্গলবার (১১ মে ) সকা‌লে ভুঞাপুর পৌরসভার বিরাম‌দী এলাকায় এই ঘটনা ঘ‌টে।

 

জানা গে‌ছে, পৌর এলাকার বিরাদী এলাকায় এক‌টি পাগলা কুকুর গতকাল সন্ধ্যায় একজন‌কে কাম‌ড়ায়। এরপর মঙ্গলবার কুকুর আবার এলাকার আ‌রো চারজন‌কে কাম‌ড়ি‌য়ে আহত ক‌রে। প‌রে তা‌দের স্থানীয় হাসপাতা‌লে নি‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে। ত‌বে এঘটনায় এলাকায় মানুষজন কুকুরের আত‌ঙ্কে র‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *