Home দেশের খবর চট্টগ্রাম ফেনীতে তানিসা খুন: জেঠাত ভাই নিশান আটক

ফেনীতে তানিসা খুন: জেঠাত ভাই নিশান আটক

0
92

আবদুল্যাহ রিয়েল, ফেনী: ফেনী সদর উপজেলার কালিদহে কিশোরী তানিসা ইসলামকে নৃশংসভাবে খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তার জেঠাতো ভাই আক্তার হোসেন নিশানকে(১৭) আটক করেছে।পুলিশ ঘটনাস্থলে নিশানের জুতা পেয়ে তাৎক্ষণিক তাকে বাড়ী থেকে আটক করে।সে ওই বাড়ীর মৃত সাহাব উদ্দিনের ছেলে।

 

ধারনা করা হচ্ছে,তানিসাকে একা পেয়ে নিশান ধর্ষণের চেষ্টা চেলায়।ব্যার্থ হয়ে সে চাচাতো বোনকে খুন করে।

 

ঘটনার সময় তানিসার মা পাশের ঘরে ছিলেন।তানিশার বড় ভাই মসজিদে ইতেকাফে ছিলেন।দাদিও তখন তারাবির নামাজ পড়ছিলেন বলে জানা গেছে।মা ঘরে এসে তানিসাকে না পেয়ে খুঁজছিলেন।এসময় ছাদে মেলে তানিসার রক্তাক্ত মৃত দেহ।

 

খবর পেয়ে পুলিশ সুপার খোন্দকার নুর নবী ঘটনাস্থলে ছুটে যান। সাংবাদিকদের তিনি জানান,তানিসা খুনের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টীম কাজ করছে।স্বল্প সময়ের মধ্যে জড়িতকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

ফেনী ম‌ডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হবে।

 

এ‌দি‌কে তা‌নিসার মৃত‌্যুর খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে আশপা‌শের শত শত নারী পুরুষ ওই বা‌ড়ি‌তে ভীড় জমায়।পুরো এলাকায় শোক ও আতংক ছড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here