শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা কমিয়ে আনছিঃ স্বাস্থ্যমন্ত্রী

নজর২৪, ঢাকা- টানা লকডাউনের মধ্যে দেশে করোনাভাইরাসের শনাক্তের হার কিছুটা কমে আসলেও আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার কিছুটা সংক্রমণ ও মৃত্যু কমিয়ে নিয়ে আনছি। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

 

স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রোবাবার এক ভার্চুয়াল আলোচনা সভা অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী জানান, আমরা আপনাদের সবাইকে নিয়েই করোনা মোকাবিলা করছি। শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় আমরা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। আমরা প্রথমে ভালোভাবে মোকাবিলা করেছি। যা যা প্রয়োজন ছিল, হাসপাতাল তৈরি করা থেকে শুরু করে বেড সংখ্যা বাড়ানো, সেন্ট্রাল অক্সিজেন লাইন তৈরি করা, হাই ফ্লো নাজাল ক্যানোলা স্থাপন করাসহ সবকিছুই আমরা করেছিলাম। কিন্তু আমাদের বেপরোয়া চলাফেরায় আবার সংক্রমণ বেড়ে গিয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আবার দ্বিতীয় ঢেউয়ে কেন পড়লাম, সেটা আমাদের জানা থাকতে হবে। আমরা স্বাস্থ্যবিধি মানিনি, বেপরোয়াভাবে বাইরে ঘুরে বেড়িয়েছি। বিয়ে-শাদী করেছি, পিকনিকে গিয়েছি, সব মিলিয়ে দ্বিতীয় ঢেউটা এলো। পৃথিবীর অন্যান্য দেশেও এই দ্বিতীয় ঢেউ এসেছে।

 

মন্ত্রী আরও বলেন, ভারতের মতো পরিস্থিতিতে আমরা পড়তে চাই না। আমাদের এখনই সতর্ক হতে হবে। মাস্ক, সেনিটাইজারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

 

জাহিদ মালেক বলেন, আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা যেভাবে দিনরাত পরিশ্রম করছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় আছে। আমরা একসঙ্গে কাজ করছি, আমরাও এই সংগ্রামের একজন সদস্য। আমরা আপনাদের সকলের পাশে আছি।

 

টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছিল, যেহেতু ভারত থেকে আসছে না। তাই আমরা চীনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা করছি। তারা আমাদেরকে শুরুতে ৫ লাখ টিকা দেবে। তাদের টিকা কিছুদিনের মধ্যেই দেশে চলে আসবে। আরও টিকার ব্যবস্থা রাশিয়া থেকে হচ্ছে। তাদের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে। আশা করি আমাদের টিকা কর্মসূচি চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *