নজর২৪, ঢাকা- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্ট-কাণ্ডের পর নারায়ণগঞ্জের তিন মামলায় হেফাজত নেতা মামুনুল হককে ২৪ দিনের রিমান্ডে পেতে আদালতে আবেদন করেছে পুলিশ।
এর মধ্যে রিসোর্টে মামুনুলের সঙ্গীনি জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। এ ছাড়া রয়েল রিসোর্টে হামলা ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের মামলায় সাতদিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। নিজ কার্যালয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনটি মামলাতেই মামুনুলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেতে রোববার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, এর ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ২০২০ সালের একটি নাশকতার মামলায় মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ।
হেফাজত নেতা মামুনুল হক বর্তমানে দ্বিতীয় দফায় পুলিশের রিমান্ডে রয়েছেন। পাকিস্তানি জঙ্গিসংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং তার ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অর্থের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ।
