Home দেশের খবর গণশৌচাগারে ধর্ষকদের ছবি লাগিয়ে অভিনব প্রতিবাদ

গণশৌচাগারে ধর্ষকদের ছবি লাগিয়ে অভিনব প্রতিবাদ

0
152

শেরপুর প্রতিনিধি- সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় ঘৃণা জানাতে শেরপুর পৌর এলাকার গণশৌচাগারগুলোতে ধর্ষকদের ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। এই অভিনব প্রতিবাদ জানিয়েছে শেরপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে এই অভিনব প্রতিবাদ শহরের মানুষদের বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। শহরের মূল গণশৌচাগারগুলোতে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা এই ছবি লাগিয়েছে।

 

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা জানিয়েছে জাতির এই কুলাঙ্গার সন্তানদের ছবি এর চাইতে আর ভাল থাকতে পারে না। এই নিকৃষ্ঠ জানোয়ারদের ছবি শহরের সকল গণশৌচার ও ডাষ্টবিনে লাগিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here