মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ যথাযথভাবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলমনগর গুচ্ছগ্রামে ৩০টি পরিবারের মাঝে ও সূতি পলাশ এতিমখানা মাদ্রাসার ৩০ জন এতিমের মাঝে সর্বমোট ১৫০ জন পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
পুষ্টিকর খাদ্য উপকরণ মধ্যে রয়েছে- চাউল ৫ কেজি, মসুরের ডাল ৫০০ গ্রাম, আলু ৩ কেজি, সয়াবিন তৈল হাফ লিটার, লবন ১ কেজি, সোলা ৫০০ গ্রাম, পিয়াজ ১ কেজি,
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার ডক্তার আলিম আল রাজি, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ সংবাদকর্মী বৃন্দ।
