কেরানীগঞ্জে কুকুরের মাথা ও চামড়াসহ কসাই আটক

নজর২৪, কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জ থেকে কুকুরের মাথা, নাড়িভুড়ি ও চামড়াসহ সুরুজ নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের হাসনাবাদ হাউজিং থেকে তাকে হাতেনাতে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

আটককৃত কসাইয়ের নাম সুরুজ মিয়া, তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার গফুরগাও থানায়। সে তিন মাস ধরে হাসনাবাদ হাউজিং কমিউনিটি সেন্টার রোডের হাজি জাহিদের বাড়িতে ভাড়া থাকতো এবং স্বপ্ন সপ এর বিপরীত পাশে জাকির মাংস বিতাণে চাকরি করতো। তবে গত ১০/১৫ দিন যাবত তার চাকরি ছিল না বলে জানান ঐ মাংস বিতানের মালিক।

 

স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশের অনিচ্ছুক জানান, তার রুমে লাল রঙের একটি কুকুরের বাচ্চা দেখে তাকে জিজ্ঞাসা করলে সে এটা লালনপালনের জন্য এনেছে বলে জানায়। পরে আমার স্ত্রী তার রুমের রক্ত মুছতে দেখে। এ ব্যাপারে আমার স্ত্রীর সন্দেহ হলে সে আমাকে বলে, কসাই কিসের যেন রক্ত পরিস্কার করছে। পরে আমি আরও কয়েকজনকে নিয়ে তাকে জিজ্ঞাসা করি কুকুরের বাচ্চাটা কোথায়, সে বলে ছেড়ে দিয়েছি। তবে রক্ত দেখে সবার সন্দেহ হয় সে কুকুরটা জবাই করেছে।

 

তিনি আরও বলেন, বহু জিজ্ঞাসাবাদ শেষে সে স্বীকার করে, কুকুরের বাচ্চা জবাই করে এক মহিলার কাছে বিক্রি করেছে। পরে পাশের এক ডাস্টবিন থেকে কুকুরের মাথা, নাড়িভুড়ি ও চামড়া উদ্ধার করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

 

ঘটনার তদন্ত কর্মকর্তা এস আই সঞ্জয় মালো কসাইর আটকের খবরটি নিশ্চিত করেছেন।

 

এ বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমরা সুরুজ নামে এক মাদকাসক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে জেনেছি একটি কুকুরের বাচ্চা তার হাতে কামড় দিয়েছে, পরে রাগে সে কুকুরের বাচ্চাটিকে জবাই করে পাশের ডাস্টবিনে ফেলে দিয়েছে।

 

তবে সে যা বলেছে তাই নাকি মাংস বিক্রির উদ্দেশ্যে কুকুর জবাই করেছে এনিয়ে তদন্ত হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আর কেউ যদি এনিয়ে কোন অভিযোগ করে আমরা মামলা নিতে প্রস্তুত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *