Home দেশের খবর চট্টগ্রাম টেকনাফের গহীন অরণ্যে যৌথ অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধার

টেকনাফের গহীন অরণ্যে যৌথ অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধার

0
73

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের গহীন অরণ্যে জেলা পুলিশ ও ১৬ এপিবিএন সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে। এসময় ২টি আগ্নেয়াস্ত্র ৫টি ছুরি উদ্ধার করেছে।

 

শনিবার (২৪ এপ্রিল) ভোর থেকে শুরু করে দুপুর নাগাদ এ কমান্ডো অভিযান চালানো হয়।

 

কক্সবাজার জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। অভিযানে ২টি ইউনিট এর প্রায় ৩০০ জন অফিসার ও ফোর্স অংশ নেয়। অভিযানে পুলিশ ও এপিবিএন’র কমান্ডো ইউনিট ড্রোনেরও ব্যবহার করেন।

 

দীর্ঘ এ অভিযানে ২টি দেশি আগ্নেয়াস্ত্র, ৫ টি রামদা এবং শর্ট গানের ব্যবহৃত ৬টি গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম।

 

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকটি ডাকাত গ্রুপ, মাদক কারবারি এবং অপহরণ চক্রের সদস্যদের অপরাধকর্ম সেরে নিজেদের গোপন আশ্রয়স্থল হিসেবে এই সমস্ত দুর্গম পাহাড়ি এলাকাকে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করে তারা।

 

পরে সেখান থেকে নিয়ন্ত্রণ করে মাদকের ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ও অস্ত্রধারীরা পাহাড়ে ঘাটি স্থাপন করেছে।

 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক সংলগ্ন ২৭ নং জাদিমুরা রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মো. হোসেন (২২) নামের এক যুবক। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মো. আয়াজ (১৯) এক রোহিঙ্গা যুবকও। এ নিয়ে পরে বিক্ষোভ করে স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here