Home দেশের খবর চট্টগ্রাম কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

0
95

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের ‘ইয়াবার গোড়াউন’ নামে পরিচিত নতুন ফিশারিপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন-র‌্যাব-১৫ সদস্যরা।

 

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯ টার দিকে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব। আটককৃতরা হলো শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নাপ্পাঞ্জাপাড়ার বদরুজ্জামানের ছেলে আমিনুর রশীদ (৪০) ও রামুর জোয়ারিয়ানালা ৪ নং ওয়ার্ডের নুনাছড়ির এনতাজ আহম্মদের ছেলে এবাদুল হক (২৮)।

 

আটক এবাদুল হক নতুন ফিশারিপাড়ার বদিউল আলম প্রকাশ বদুরার ম্যানেজার। তবে, অভিযানের আগেই সটকে পড়ে বদিউল আলম প্রকাশ বদুরা। এসময় নগদ ৪৮ হাজার টাকা ও ব্যাংকের তিনটি চেকবই উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, নতুন ফিশারিপাড়া বাইতুল নুর জামে মসজিদের উত্তর পাশের গলিতে ইয়াবা লেনদেনের জন্য কয়েকজন অবস্থান করছে জেনে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে ৩০ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে।

 

এছাড়া নগদ ৪৮ হাজার টাকা ও ব্যাংকের তিনটি চেকবই উদ্ধার করা হয়েছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও থানায় হস্তান্তর করা হবে বলে জানান মোঃ আবু সালাম চৌধুরী।

 

নতুন ফিশারিপাড়ার বাসিন্দারা জানিয়েছে, বদিউল আলম প্রকাশ বদুরা ব্যবসার আড়ালে মাদক কারবারের সাথে জড়িত। আটক ম্যানেজার এবাদুল হক তার একান্ত সহযোগী। আমিন ও এবাদুল হককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সব রহস্য বেরিয়ে আসবে।

 

ইয়াবার চালানের সাথে আরো কারা জড়িত তা তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here