নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা সানাউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) দিনগত রাত ৩টায় রাজধানীর নিউমাকের্ট এলাকার একটি মাদরাসা থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মাওলানা সানাউল্লাহকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু।
তিনি বলেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মাওলানা সানাউল্লাহকে নিউমাকের্ট এলাকার একটি মাদরাসা থেকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের না-শক- তা ও স-হিংস- তার ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় আসামি তিনি।
এর আগে আজ বৃহস্পতিবার ভোরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করেছ র্যাব। মানিকগঞ্জের সিংগাইর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময়ে না- শক- তা ও স= হিং= তার ঘটনায় পল্টন থানায় করা মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সিংগাইর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এখন পর্যন্ত হেফাজতে ইসলামের অন্তত ১৬ জন হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
