Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় পিতা-পুত্র গ্রেফতার

টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় পিতা-পুত্র গ্রেফতার

0
65

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় চাঁদাবাজি মামলায় পিতা শামসুল আলম (৬৫) ও পুত্র সরোয়ার আলম (৩৪) কে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতদের সোমবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে সখীপুর থানা পুলিশ। শামসুল আলমের ভাই এম শামীম আল মামুন বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। সেই মামলায় থানা পুলিশ পিতা শামসুল আলম ও পুত্র সরোয়ার আলমকে গ্রেফতার করে সখীপুর থানায় নিয়ে আসে।

 

বাদী এম শামীম আল মামুন এবং আসামী শামসুল আলম এর পিতার নাম সিরাজুল ইসলাম মিয়া। বাড়ি সখীপুর উপজেলার চতলবাইদ এলাকায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবজি, জমি লুট, অগ্রনী ব্যাংক নলুয়া বাজার শাখায় ৬লাখ টাকার ঋণ খেলাপিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

এ ব্যাপারে সখীপুর থানার এসআই ওমর ফারুক বলেন, চাঁদাবাজি মামলায় বাপ-বেটাকে গ্রেফতার করে সোমবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here