Home দেশের খবর খুলনা বগুড়ায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
82

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ১৪ মাদক মামলার আসামী হেনা সুন্দরী ওরফে হেনা বেগমকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। সে শহরের চকসূত্রাপুর এলাকার সেলিম হোসেনের স্ত্রী। পুলিশ বৃহস্পতিবার  ১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরন করে।

 

এর আগে বুধবার রাত আনুমানিক ৯ টার সময় সদর থানা পুলিশ তার স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময়
হেনার কাছ থেকে আমদানী নিষিদ্ধ ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। সদর থানা সূত্র জানায়, তাদের নিয়মিত টহল দল শহরে কাজ করছিল।

 

পরে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হেনা তার স্বামীর বাড়িতে মাদক বিক্রি করছে। ওই সময় অভিযান পরিচালনা করে তাকে ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

বগুড়া সদর থানার এস আই জহুরুল ইসলাম জানান, হেনা পেশাদার মাদক ব্যবসায়ী। তার বাড়িতে অভিযান করে আমরা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ফেন্সিডিল জব্দ করি। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, এই নিয়ে হেনার বিরুদ্ধে  ১৫ টি মাদক মামলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here