Home দেশের খবর পাটগ্রামে ইউএনওর উপর হামলা, আটক- ৬

পাটগ্রামে ইউএনওর উপর হামলা, আটক- ৬

0
117

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: স্বাস্থ্যবিধি না মানায় লালমনিরহাটের পাটগ্রামের বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে ছয় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১২ এপ্রিল) দুপুরে আটককৃতদের লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত।

 

এর আগে গতকাল রোববার (১১ এপিল) রাতে বাউড়া বাজারের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ। গ্রেফতাররা হলেন, উপজেলার বাউরা বাজারের হোটেল ব্যবসায়ী সিরাজ পাটোয়ারি (৬৫), হোটেল ব্যবসায়ী আসগর আলী (৪০), জাতীয় পার্টির নেতা কাপড় ব্যবসায়ী বুলবুল আহম্মেদ (৪০), আবুল হোসেনের ছেলে হোটেল ব্যবসায়ী হাবিবুল হক (৩৫), জোবেদ আলীর ছেলে চাল ব্যবসায়ী রুবেল (৩০) ও গালামাল ব্যবসায়ী নূরনবী (২৫)।

 

স্থানীয়রা জানায়, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও লকডাউন কার্যকর করতে ৭ এপ্রিল পাটগ্রামের বাউরা বাজারে এসেছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ও দোকান খুলে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কিছু ব্যবসায়ীকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

ব্যবসায়ীরা এসময় ক্ষিপ্ত হয়ে অন্যান্য দোকানিদের সঙ্গে নিয়ে বিক্ষোভ করে ইউএনওর ওপর চড়াও হন। এসময় জরিমানার টাকা ফেরত দিতে বাধ্য করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। পরে বাধ্য হয়ে তিনি জরিমানার টাকা ফেরত দিয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বাজার ছেড়ে চলে যান।

 

এ ঘটনায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসের পেশকার স্বপন কুমার রায় বাদী হয়ে নামীয় ছয়জন ও অজ্ঞাত ১০০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তার কারণে গ্রেফতারদের হাতীবান্ধা থানায় পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তাদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here