মামুনুলের ছবি নিজের প্রোফাইলে, স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

নজর২৪, সুনামগঞ্জ- ফেসবুকে হেফাজতে ইসলাম নেতা মামুনুল হকের পক্ষে পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল আলালকে বহিষ্কার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

 

জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আল আলাল তার নিজের ফেইসবুক আইডিতে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাসে লিখেন- ‘আরও একধাপ এগিয়ে আল্লামা মামুনুল হক। কোটি হৃদয়ে স্থান করে আবারও প্রমাণিত হলো তিনি এ যুগের সালাউদ্দিন আইয়ুবী, তোরা কি করবি’।

 

মামুনুল হকের ছবি নিজের প্রোফাইল ছবি হিসেবেও ব্যবহার করেন।

 

পরে বিষয়টি নজরে আসলে তাকে বহিষ্কার করেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জানান, হেফাজত নেতাকর্মীরা দেশব্যাপী তা-ণ্ডব ও নৈ-রাজ্য সৃষ্টি করেছে। এদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সব নেতাকর্মীরা।

 

তিনি বলেন, যারাই এসব দেশের শান্তি-শৃঙ্খল বিনষ্টকারীদের পক্ষে কথা বলবে, তারা আওয়ামী লীগের হতে পারে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এর আগে মামুনুল হকের প‌ক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বহিষ্কার করা হয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গ নেতা মো. ফ‌য়েজ উদ্দিনকে। সংগঠনের ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলা‌পে জ‌ড়িত’ থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হ‌য়।

 

সোমবার (৫ এপ্রিল) রা‌তে বাংলা‌দেশ ছাত্রলী‌গের সভাপ‌তি আল না‌হিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

 

জানা গেছে, মো. ফ‌য়েজ উদ্দিন জেলা ছাত্রলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার বা‌ড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপ‌জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *