Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে করোনার টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু

টাঙ্গাইলে করোনার টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু

0
71

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: টাঙ্গাইলে আজ বৃহস্পতিবার থেকে করোনাভাইরাসে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে।

 

সকালে প্রথমে দ্বিতীয় ডোজ প্রথম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। এরপর সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিনসহ অন্যান্য দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন। এর আগে গতকাল বুধবার টাঙ্গাইলে দ্বিতীয় ডোজের ৬৩ হাজার করোনা টিকা পৌছে।

 

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, গত ২৯ জানুয়ারি টাঙ্গাইলে প্রথম ধাপে এক লাখ ২০ হাজার ডোজ পৌছায়। সেখান থেকে গত বুধবার পর্যন্ত টাঙ্গাইলের ১২ টি উপজেলার ৪২টি কেন্দ্রে ৯৭ হাজার ১৭৮ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here