Home দেশের খবর ঢাকা মামুনুলের রিসোর্ট কাণ্ডের পর তাণ্ডব: হেফাজত নেতা গ্রেপ্তার

মামুনুলের রিসোর্ট কাণ্ডের পর তাণ্ডব: হেফাজত নেতা গ্রেপ্তার

0
71

নজর২৪,নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জের একটি রিসোর্টে কথিত দ্বিতীয় স্ত্রীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের জেরে সেখানে তাণ্ডব চালানোর অভিযোগে সংগঠনটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মো. মোস্তফা নামে ৪০ বছর বয়সী এই হেফাজত নেতাকে মঙ্গলবার দিবাগত রাতে সোনারগাঁও উপজেলার বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

বুধবার (০৭ এপ্রিল) বিকালে তথ্যটি নিশ্চিত করেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

 

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত মোস্তফা তিনটি মামলার আসামি। দুটি নাশকতার মামলা, অপরটি সাংবাদিকদের হামলার মামলা। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

পুলিশ জানায়, মোস্তফা হেফাজতের এক নেতা। তবে তার পদ জানা যায়নি।

 

এদিকে সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনার প্রতিবাদে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

 

একটি মামলায় মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে দুটি ও আহত এক সাংবাদিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here