শ্রীমঙ্গলে লকডাউন প্রতিপালনে কঠোর অবস্থানে প্রশাসন

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: মেীলভীবাজারের শ্রীমঙ্গলে লকডাউন প্রতিপালনে কঠোর অবস্থানে প্রশাসন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই নিচ্ছেন ব্যবস্থা। দেখা যায় শহরের প্রতিটি অলিগলিতে প্রশাসনের সরবঅবস্থান।

 

আরও দেখা যায় নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও ঔষধের দোকানপাট ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

 

এদিকে সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখা, মাস্ক না পরে রাস্তায় চলাচল করা, হোটেল খোলা রেখে গণজমায়েত করে খাবার পরিবেশন করা,এবং যাত্রী নিয়ে গাড়ি চলাচলের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ মামলায় ১২ হাজার৩০০ টাকা আদায় করে প্রশাসন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, লকডাউন মেনে চলা সকলের জাতীয় দায়িত্ব। শ্রীমঙ্গলে করোনা ভাইরাস যে আকার ধারণ করছে তা থেকে বাঁচতে সবাইকে একটু কষ্ট করতে হবে। লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত সহ প্রশাসনের সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *