Home দেশের খবর চট্টগ্রাম ফেনীতে প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক ছিটানোর জন্য স্প্রে মেশিন বিতরণ

ফেনীতে প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক ছিটানোর জন্য স্প্রে মেশিন বিতরণ

0
128

আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে ফেনীর সোনাগাজীতে মতিগঞ্জ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে এলজিএসপি -৩, ভূমি হস্তান্তর কর ও ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে কীটনাশক ছিটানোর জন্য স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

 

ইউপি চেয়ারম্যান রবিউজ্জমান বাবুর সভাপতিত্বে আজ শনিবার সকালে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব। বিশেষ অতিথি ছিলেন মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন।

 

উপস্থিত ছিলেন ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ , ইউপি সদস্য আবদুর রহিম খোকন, আজয় কুমার শীল ভুট্টু, ফেরদৌস রাসেল, জাহান বেগম,মতিগঞ্জ ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইকরামুল হক সোহেল।

 

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫৬ জন প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন গুলো বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here