ফেনীতে প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক ছিটানোর জন্য স্প্রে মেশিন বিতরণ
আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে ফেনীর সোনাগাজীতে মতিগঞ্জ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে এলজিএসপি -৩, ভূমি হস্তান্তর কর ও ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে কীটনাশক ছিটানোর জন্য স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান রবিউজ্জমান বাবুর সভাপতিত্বে আজ শনিবার সকালে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব।…
