Home দেশের খবর চট্টগ্রাম ঘোড়ায় চড়ে পিকেটিং করা সেই হেফাজত কর্মী গ্রেফতার

ঘোড়ায় চড়ে পিকেটিং করা সেই হেফাজত কর্মী গ্রেফতার

0
79

নজর২৪,রাঙামাটি- গত ২৮ মার্চ ঢাকায় হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে পিকেটিং করা হেফাজত নেতা হাছান ইমামকে নাশকতার মামলায় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম আমতলী থেকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।

 

শুক্রবার মধ্যরাত আড়াইটায় বাঘাইছড়ি আমতলী কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ্ মাদরাসা থেকে হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেফতার করা হয়। পরে রাত ৩টায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা করে র‌্যাব সদস্যরা।

 

বাঘাইছড়ি থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন খান হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গ্রেফতার হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে আন্দোলন করে এবং বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। সে বাঘাইছড়ি আমতলী মাদরাসায় আত্মগোপনে ছিল।

 

মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ্ এর প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, ঢাকা থেকে আমার এক ভাই তাকে পাঠিয়েছিলেন বেড়াতে গত ২ দিন আগে। শুক্রবার গভীররাতে হঠাৎ তাকে ধরে নিয়ে যায় র‌্যাব। কেন বা কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে আমি জানি না।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদরাসাটির কোনো নিবন্ধন নেই। দ্রুত মাদরাসাটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here