Home আলোচিত মামুনুল হকের দাবি, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী

মামুনুল হকের দাবি, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী

0
97

নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্ট নামে একটি রিসোর্টে অবরুদ্ধ করে রাখা হয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে।

 

স্থানীয়দের অভিযোগ, একজন নারীকে নিয়ে তিনি ওই রিসোর্টে সময় কাটাতে গিয়েছিলেন। তবে মামুনুল বলছেন, দুই বছর আগে এই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে তিনি বিয়ে করেছেন।

 

শনিবার (৩ এপ্রিল) বিকেলে ওই রিসোর্টে মামুনুল হককে অবরুদ্ধ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, ঘটনাস্থলে পুলিশ-প্রশাসন উপস্থিত আছে। তারা ঘটনাটি যাচাই করে দেখছে।

 

সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আমরা সেখানে গিয়েছিলাম। এখন স্থানীয় পুলিশ কর্মকর্তারা সেখানে আছেন। তারা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করছেন।

 

আতিকুল ইসলাম আরও বলেন, মামুনুল হকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা যাচাই-বাছাই করছেন পুলিশ কর্মকর্তারা। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রয়্যাল রিসোর্টের একটি কক্ষে মামুনুল হককে ঘিরে রেখেছেন বেশ কয়েকজন। তারা মামুনুল হকের বিরুদ্ধে একজন নারীকে নিয়ে ওই রিসোর্টে অবস্থান করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

 

স্থানীয়দের জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, মামুনুল দাবি করেছেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী, দুই বছর আগে বিয়ে করেছেন। তবে ক্রমাগত প্রশ্নের মুখে মামুনুল প্রায়ই নিরব থাকেন মামুনুল।

 

প্রশ্ন: আপনার কী হয়?

 

মামুনুল: আমার ওয়াইফ। আমি তাকে বিয়ে করেছি। শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি।

 

প্রশ্ন: কবে বিয়ে করছেন? বিয়ে করলে রয়্যাল রিসোর্টে কেন আসবেন সময় কাটাতে?

 

মামুনুল: বিয়ে করেছি, প্রমাণ আছে সাক্ষী আছে।

 

প্রশ্ন: কয় বছর আগে বিয়ে করেছেন?

 

মামুনুল: দুই বছর আগে।

 

প্রশ্ন: দুই বছর আগে বিয়ে করলে সময় কাটাতে রয়্যাল রিসোর্টে কেন আসছেন?

 

মামুনুল: আমি বেড়াইতে আসছি।

 

প্রশ্ন: আপনার ওয়াইফের নাম কী?

 

মামুনুল: আমিনা তাইয়্যেবা।

 

প্রশ্ন: উনার বাড়ি কই?

 

মামুনুল: কিছুই বলব না।

 

প্রশ্ন: আপনি আকাম করবেন, আর আমাদের কিছু বলবেন না, সেটা তো হবে না।

 

মামুনুল: আল্লাহর কসম আমি আকাম করি নাই।

 

প্রশ্ন: আপনি আসছেন কখন এখানে?

 

মামুনুল: আমি আসছি দুপুর দুইটায়।

 

প্রশ্ন: এখানে কোথায় আসছেন?

 

মামুনুল: আমি সোনারগাঁওয়ে বেড়াতে আসছিলাম।

 

প্রশ্ন: আপনি যে এখানে আসছিলেন সেটা ওলামায়ে একরাম কেউ জানে?

 

মামুনুল: না, আমি কারও সঙ্গে দেখা করে আসি নাই। আমি যেখানেই যাই মানুষজন ভিড় করে সেজন্য একটু আলাদাভাবে আসছি।

 

প্রশ্ন: আপনি দেশের এই পরিস্থিতির মধ্যে এখানে কেন?

 

মামুনুল: কথা নেই।

 

প্রশ্ন: আপনারা দেশটারে জ্বালায়া লাইসেন, হুজুর হয়ে কেমনে সহিংসতা করেন?

 

মামুনুল: সে আমার বিবাহিতা স্ত্রী, সে আমার বিবাহিতা স্ত্রী… আমি আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

 

প্রশ্ন: আমাদের বিরুদ্ধে নেবেন?

 

মামুনুল: এই যে দুর্ব্যবহার করতেছেন আমার সঙ্গে।

 

প্রশ্ন: আপনার ওয়াইফ যদি নিয়া আসেন আপনি বুক ফুলায়া কথা বলবেন। আপনি কেন পালায়া যাইতে চাইছিলেন?

 

মামুনুল: (চুপ থেকে) আপনারা সবাই দুর্ব্যবহার করতেছেন।

 

প্রশ্ন: আপনি কেন পালায়া যাইতে চাইছেন?

 

মামুনুল: চুপ

 

প্রশ্ন: আপনি উত্তর দেন

 

মামুনুল: চুপ

 

প্রশ্ন: যে মেয়েটাকে আপনার সঙ্গে দেখলাম সে তো আপনার বয়সের সঙ্গে ম্যাচ খায় না।

 

মামুনুল: (বিয়ের) প্রমাণ আছে, প্রমাণ আছে বললাম তো।

 

প্রশ্ন: আপনার কাছে কী প্রমাণ আছে?

 

মামুনুল: আমি বললাম তো শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি। আমার বিবাহিতা স্ত্রী, বললাম তো। আমার বিবাহিতা স্ত্রী সে, আর কোনো কথা আছে। আমি কসম করে বলতাছি, আমি আল্লাহর নামে শপথ করছি।

 

প্রশ্ন: আপনি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছেন

 

মামুনুল: অরাজকতার কথা কন কেন? অরাজকতার সঙ্গে এইটার কী সম্পর্ক।

 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ অবস্থান করছেন- এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মামুনুল হক পুলিশকে জানিয়েছেন সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে।

 

স্থানীয় পুলিশ জানায়, মামুনুল হক সকালে রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষটিতে উঠেন। দুপুর থেকেই এলাকায় চাউর হয় মামুনুল হক এক নারীসহ রিসোর্টে অবস্থান করছেন। এই খবরে এলাকার লোকজন রিসোর্টটি ঘেরাও করে।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদ রহমান সন্ধ্যায় এই প্রতিবদেককে জানান, আমরা মামুনুল হকের সঙ্গে কথা বলছি। তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here