Home অন্যান্য রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে নিয়ে গেল হেফাজত কর্মীরা

রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে নিয়ে গেল হেফাজত কর্মীরা

0
100

নজর২৪, ঢাকা- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারীসহ আটক হেফাজত নেতা মামুনুল হককে ছিনিয়ে নিয়েছেন হেফাজত সমর্থকরা।

 

শনিবার সন্ধ্যার পর মামুনুল হক অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ মানুষ রিসোর্টটির সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে এক নারীসহ মামুনুল হককে আটক করে স্থানীয় জনগণ। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

 

মামুনুল হক দাবি করেন, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি সেখানে ঘুরতে গিয়েছিলেন। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় কিছু লোক ওই রিসোর্টের কক্ষে গিয়ে মামুনুল হককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছেন। মামুনুল হককে তার সঙ্গে থাকা নারীর বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here