Home জাতীয় হেফাজতের বিক্ষোভ কর্মসূচিতে নতুন নির্দেশনা

হেফাজতের বিক্ষোভ কর্মসূচিতে নতুন নির্দেশনা

0
56

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে আগামীকাল শুক্রবার দেশের কোথাও মানুষের আসা যাওয়ার পথে কোনো ধরনের সমাবেশ ও মিছিল করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন সংগঠনটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সন্ধ্যায় হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী এ বিষয়টি নিশ্চিত করেন।

 

এছাড়া সন্ধ্যা ৬টা নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যম হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে তাদের নিজস্ব ফেসবুক পেইজে বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত একটি আপডেট দেয়া হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করার নির্দেশনার পাশাপাশি আরও দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছে।

 

একটি মধ্যে কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না। অন্যটি নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

 

এর আগে শুক্রবার সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচী পালন করতে দেশবাসীর প্রতি আহবান জানান আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

বুধবার (৩১ মার্চ) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আমীরে হেফাজত বলেন, ভারতের কসাই মোদির আগমনের প্রতিবাদে গত ২৬ মার্চ ঢাকা বায়তুল মোকাররম, হাটহাজারী, যাত্রাবাড়ী, বি-বাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত তৌহিদি জনতার উপর গুলিবর্ষণ করে ২০ জনকে শহীদ করা হয়েছে এবং গুলি ও টিয়ারস্যাল নিক্ষেপ করে শতশত প্রতিবাদী তৌহিদি জনতাকে রক্তাক্ত করা হয়েছে।

 

শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে আগামী শুক্রবার হেফাজতে ইসলামের ব্যানারে সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করুন। বাদ জুমা দেশের প্রতিটি মসজিদ থেকে হেফাজতে ইসলামের ব্যানারে সুশৃঙ্খলভাবে প্রতিবাদ মিছিল বের করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here