Home দেশের খবর চট্টগ্রাম ফেনীতে গোপন মিটিং থেকে জামায়াতের ৮ নেতাকর্মী আটক

ফেনীতে গোপন মিটিং থেকে জামায়াতের ৮ নেতাকর্মী আটক

0
88

আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: নাশকতার পরিকল্পনাকালে ফেনীতে জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ সোহাগ জানান, বুধবার সকালে কয়েকজন নেতাকর্মী ওই গ্রামের রেজাউল হক মাষ্টার নামে এক জামায়াত নেতার বাড়িতে জড়ো হয়।

 

সেখানে গোপন মিটিংকালে আওয়ামীলীগ-যুবলীগ নেতাকর্মীরা টের পেয়ে ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গিয়ে তাদের নিয়ে যায়।

 

আটককৃতরা হলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, কাজিরবাগ ইউনিয়ন আমীর মাওলানা সাইফুল ইসলাম, জামায়াত নেতা সাহাব উদ্দিন মৃধা, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, জয়নাল আবদীন, এরফান উদ্দিন ও রহমত উল্লাহ।

 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনএম নুরুজ্জামান জানান, আটককৃত জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে
মামলা দায়েরের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here