নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে আনন্দ র্যালিটি উপজেলার গেট থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ র্যালিটি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ রাজীব, সাবেক ছাত্রলীগ নেতা রিপন খান টিটুন উপস্থিত ছিলেন।
আনন্দ র্যালি শেষে উপজেলা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর হলেও আজ নাগরপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি পেয়ে সবাই খুশি। আগামী দিনের আন্দোলন সংগ্রামে এই কমিটি ভূমিকা রাখবে।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে এই কমিটি এগিয়ে যাবে বলে বক্তারা আশাব্যক্ত করেন।
উল্লেখ্য, বোরবার জেলা ছাত্রলীগের প্যাডে নাগরপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন। সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো. সজীব মিয়াসহ ৩৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জেলা কমিটি।
