Home জাতীয় মাদ্রাসা ছাত্ররা অরাজকতা করছে এটি সঠিক নয়: শিক্ষা উপমন্ত্রী

মাদ্রাসা ছাত্ররা অরাজকতা করছে এটি সঠিক নয়: শিক্ষা উপমন্ত্রী

0
87

নজর২৪ ডেস্ক- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্নস্থানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনে নামেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘ-র্ষেও জড়ান।

 

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এসব ঘটনায় হেফাজতে ইসলাম কিংবা মাদ্রাসা ছাত্রদের জড়িত থাকার গড়পরতা অভিযোগটি সঠিক নয়।

 

তার মতে, বিএনপি-জামায়াতের প্রলোভনে এবং তাদের অবৈধ উদ্দেশ্য বাস্তবায়নে পথে নেমেছে হেফাজতে ইসলামের পথভ্রষ্ট একটি অংশ।

 

রোববার (২৯ মার্চ) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে উপমন্ত্রী এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, কিছু কওমি মাদ্রাসার ছাত্র রয়েছেন, যারা হেফাজতে ইসলামের পথভ্রষ্ট অংশের সাথে জড়িত। জামায়াত-শিবির ও বিএনপির প্রলোভনে তারা পথে নেমেছে। এদের সঙ্গে সাধারণ মাদ্রাসা ছাত্রদের কোনোভাবেই এক করা যাবে না। তাই সংবাদ পরিবেশনের সময় সতর্ক থাকা প্রয়োজন।

 

মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, কোনো আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী এই দুইদিনের অরাজকতার সঙ্গে জড়িত নয়। তাই ‘মাদ্রাসা ছাত্ররা’ ত্রাস করছে- এই ধরনের অভিযোগ তোলা সঠিক নয়। আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসাও এক নয়। কোনো আলিয়া মাদ্রাসা হেফাজতে ইসলাম দ্বারা পরিচালিত হয় না।

 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারাদেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও নিহত হওয়ার প্রতিবাদে ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম। একই ঘটনায় শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

 

শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়ে দেশের কয়েকটি জেলায় রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে গেছে কয়েকটি জেলার রেল যোগাযোগ। ভাঙচুর করা হয়েছে সংবাদমাধ্যমের গাড়িও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here