Home দেশের খবর সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস, শহরজুড়ে হেফাজতের পিকেটিং

সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস, শহরজুড়ে হেফাজতের পিকেটিং

0
117

নজর২৪, সিলেট- হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচি পালনে রোববার ফজরের নামাজের পর থেকেই সিলেটে রাস্তায় নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা।

 

ভোর থেকে তারা মহানগরীর বিভিন্ন রাস্তায় পিকেটিং শুরু করেছেন, চলতে দিচ্ছেন না কোনো ধরনের যানবাহন। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ইট বিছিয়ে এবং কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে পিকেটিং করছেন।

 

এদিকে, হরতালের কারণ সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। সিলেটের আঞ্চলিক সড়কগুলোতেও বাস এবং যাত্রীবাহী গাড়িসহ চলাচল করছে না কোনো ধরনের যানবাহন।

 

জানা যায়, ফজরের নামাজের পরপরই তারা রাজপথে পিকেটিংয়ে নামে। এরপর থেকে তারা রাজপথে অবস্থান করছে। বিশেষ করে সিলেটের কোর্ট পয়েন্ট রয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের দখলে। সকাল থেকে কোর্ট পয়েন্টের ওভারব্রিজের নিচে হেফাজতের নেতারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ফলে কোর্ট দিয়েছে হালকা যানবাহনও চলাচল করছে না। হেফাজত নেতা পিকেটিং করছে ওই এলাকায়।

 

নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা দক্ষিণ সুরমায় হেফাজতের নেতারা সকাল থেকে রয়েছেন অবস্থানে। তারা হরতালের সমর্থনে ওই এলাকায় দফায় দফায় মিছিল করেছে। এ সময় লাঠিসোটা নিয়ে নেতাকর্মীরা পিকেটিং করতে চাইলে পুলিশ তাদের লাঠি নিয়ে যায়।

 

এদিকে নগরীর সব দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ। কোর্ট পয়েন্ট এলাকায় হেফাজত নেতাদের অবস্থানের কাছাকাছি এলাকায় পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থানে রয়েছে। তবে সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here