টাঙ্গাইল পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধারা

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় বীর যোদ্ধারা টাঙ্গাইলের কালিহাতী এলাকা পরিদর্শন করেছেন।

 

শনিবার ভারতীয় সেনাদের একটি দল মুক্তিযুদ্ধের সময় উপজেলার বানিয়াফৈর এলাকায় ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে সফররত ভারতীয় দলটির সাথে ২জন স্থানীয় মুক্তিযোদ্ধা সাক্ষাৎ এবং স্মৃতিচারণে করেন। মেজর জেনারেল নারায়ণ শংকর নারি (অবসরপ্রাপ্ত) এর নেতৃত্বে ৬৮ সদস্যের একটি দল আসেন।

 

এরমধ্যে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা (২৩জন সস্ত্রীক) এবং ৬ জন চাকুরীরত ভারতীয় সেনা কর্মকর্তা (৫ জন সস্ত্রীক) রয়েছেন।

 

সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আগমন করে। সেখানে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তাঁদের স্বাগত জানান।

 

সফর শেষে প্রতিনিধি দল দুপুরে শহীদ সালাউদ্দিন সেনানিবাস হতে হেলিকপ্টারযোগে ঢাকা প্রত্যাবর্তন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *