নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মুজিবশতবর্ষে নাগরপুর টাঙ্গাইলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রকাশিত “স্মরণীকা চেতনায় বহমান” ২০২১ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন সম্পাদিত ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ, নাগরপুর শাখার উদ্যোগে এ স্মরণীকার মোড়ক উন্মোচন করেন মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ও নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।
শুক্রবার সকালে উপজেলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সামিনা বেগম শিপ্রা, ওসি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী, বিভিন্ন প্রশাসন দপ্তর ও সাংবাদিক প্রমুখ।
